ঢাকা,  বুধবার   ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

দোলাকে সামলাতে পারছেন না সজীব 

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১৫:৩২, ২৫ সেপ্টেম্বর ২০১৯
দোলাকে সামলাতে পারছেন না সজীব 
স্বপ্নীল সজীব ও দোলা

নিজস্ব ঢঙে গান করে স্বপ্নীল সজীব তার চারপাশে তৈরি করেছেন শ্রোতাদের ভালোবাসার বলয়। শুধু বাংলাদেশ নয়, আর্ন্তজাতিক পর্যায়েও কুড়িয়েছেন সুনাম। সারাবিশ্বে ছড়িয়ে থাকা বাংলা ভাষাভাষীদেরও প্রিয় শিল্পী স্বপ্নীল। দেশ ও দেশের বাইরে তাই শো করতে হয় নিয়মিত। এতো ব্যস্ততার মাঝেও শ্রোতাদের নতুন গান উপহার দিতে ভোলেন না এই শিল্পী।

এরই ধারাবাহিকতায় এবার শ্রোতাদের উপহার দিচ্ছেন নতুন গান-ভিডিও ‘পারিনা সামলাতে’। এই গানে তার সঙ্গে জুটি বেঁধেছেন আরেক প্রতিভাবান কন্ঠশিল্পী দোলা। নাভেদ পারভেজের সুর ও সঙ্গীতায়োজনে গানটির কথা লিখেছেন সুদীপ কুমার দীপ। সুনামগঞ্জের বিভিন্ন নান্দনিক লোকেশনে চিত্রায়ন করে গানটিকে ভিডিও নির্দেশনা দিয়েছেন সাইফুল ইসলাম রোমান। পুরো ভিডিওতে রোমান্সে মেতেছেন স্বপ্নীল সজীব এবং দোলা।

কেন নিজেদেরকে সামলাতে পারেন না স্বপ্নীল সজীব এবং দোলা? উত্তরে স্বপ্নীল সজীব জানালেন, এটি একটি প্রেমের আবেদনময়ী গান। কেউ কারো প্রেমে পড়লে নিজেকে সত্যি সামলানো দায় হয়ে পরে। সেই আগেবটাই গান-ভিডিওতে তুলে ধরা হয়েছে। আশা করছি সব শ্রেনীর দর্শক- শ্রোতার ভালো লাগবে আমার এবং দোলার এই পরিবেশনাটি। 

Advertisement

ধ্রুব মিউজিকে স্টেশন (ডিএমএস) জানায়, বৃহস্পতিবার তাদের ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হবে ‘পারিনা সামলাতে’ গানটির ভিডিও। পাশাপাশি গানটি শুনতে পাওয়া যাবে ডিএমএস ওয়েব সাইট, জিপি মিউজিক এবং বাংলালিংক ভাইবে।  

ডেইলি বাংলাদেশ/এনএ

ডেইলি-বাংলাদেশ/ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!